• সমগ্র বাংলা

'গণতন্ত্রবিরোধীরাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: ফরিদপুরে শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন , যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না, তারাই দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, গত এক মাসে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন খুন, নুরুল হক নুরের ওপর হামলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, এসবই সেই ষড়যন্ত্রের অংশ।

বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, 'আমরা মনে করি, এটি একটি ষড়যন্ত্রের অংশ। আর এই ষড়যন্ত্র করছে যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না।'

তিনি আরও বলেন, যখনই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার ক্ষুন্ন হয়েছে, এবং মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছে, তখনই বিএনপি প্রতিবাদ করেছে। তিনি উল্লেখ করেন যে, গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খাটছে।

এর আগে শামা ওবায়েদের নেতৃত্বে নগরকান্দা পেট্রোল পাম্প এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরকান্দা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নগরকান্দা গার্লস স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, তৈয়বুর রহমান, সাইফুর রহমান মুকুল সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo