• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলার গুনিয়াউক গুটমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। তবে আরেকজনের নাম জানা যায়নি; তার বাড়িও মাধবপুরে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গুটমা বাজারের পাশে আহাদ আলী নামে এক ব্যক্তির স্ত্রীর নামে “স্বপ্না মার্কেট” নির্মাণ করা হচ্ছে। তিন মাস ধরে নির্মাণকাজ চলছে। রবিবার দুপুর ১২টার দিকে মার্কেটে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে ভেতরে প্রবেশ করেন তিনজন শ্রমিক। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান- সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া জানান, সকালে তিনজন সেপটিক ট্যাংকের ভেতর নামেন। সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তারা মারা গেছেন।
মার্কেটের মালিক আহাদ আলী জানান, শ্রমিকদের নাম তিনি জানেন না। ঠিকাদার দিয়ে তিনি মার্কেটের নির্মাণকাজ করছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ বলেন, “সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, “ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।” 

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo