ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা নিষিদ্ধ সংগঠনের কথিত অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)