ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে মিল্লি বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পরে তার ঘর থেকে একটি চিরকুট পাওয়া যায়।
সোমবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলার কচুকাটার দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লি বেগম ওই এলাকার আতাউর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে টুপামারি ইউনিয়নের কামারপাড়া এলাকার মানিকের মেয়ে মিল্লি বেগমের সঙ্গে আতাউর রহমানের বিয়ে হয়। কয়েকদিন থেকে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল। আজকে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন তাকে ঘরে ডাকতে গিয়ে ঘরের তীরের সঙ্গে মিল্লির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
মিল্লি বেগমের মরদেহ উদ্ধারের পরে বাড়ির লোকজন তার ঘর থেকে একটি চিরকুট পায়। সেই চিরকুটে লেখা ছিল ''' চিঠি টা যে পাবা আমার বাবার হাতে দিবা প্লিজ
আব্বু আমাকে মাফ করে দিও আমি আর পারলাম না মনকে অনেক সান্তনা দিলাম কিন্তু পারলামনা চলে গেলাম। আজকে সকালে ওর সামনে গেছিলাম ও আমাকে ওর চোখের সামনে থেকে সরতে বলেছে। তাই একে বারে সরে এলাম। আর কোনো দিন ওর সামনে আসবো না। একে বারের জন্য বিদায় নিলাম। আর মৃত্যুর জন্য কেউ দাবি না। আমি আমার মৃত্যু দিয়ে ওকে বুঝিয়ে দিয়ে গেলাম আমি কতটা ভালোবাসী। আর আব্বু আমাকে পোস্টমেন্ডাম করতে দিয়োনা। তুমি জানো কেনো সে এ রকম করে আর আমি কেনো চলে গেলাম।
আর আব্বু আমাকে বাসা নিয়া গিয়া মাটি দিও শেষ বারের মতো কথা ঢা রাখিও আর হামিম তুমি ভালো থেকো নতুন একটা আনতে চাইছো তাকে নিয়ে সুখে থেকো। আবু তোমার অনুরোধ লাগে আমাকে পোস্টমেডাম করতে দিয়োনা। শেষ বারের মতো বললাম কথা গুলো রখিও।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হব। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।#
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর...

মন্তব্য (০)