ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ঘরে বাইরে অনলাইনে- নারীর নিরাপত্তা সবখানে এই শ্লোগানে লালমনিরহাটে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের মিশন মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুর্বার নেটওয়ার্ক লালমনিরহাট ও নারী পক্ষের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বকুলফুল যুব মহিলা সমিতির নির্বাহী পরিচালক রশিদা বেগম। মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন বিত্তহীন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ন্যান্সি খন্দকার। এ সময় বক্তারা সমাজে বিভিন্ন পর্যায়ে নারী নির্যাতনের চিত্র তুলে ধরে কথা বলেন।এ মানববন্ধনের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সংসদ,সরকার ও জনগণের প্রতি আহ্বান রাখেন নারী নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যগন অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)