ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মোল্লা ও শাহিন মোল্লা হত্যাকাণ্ডের পর নড়াইলে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফ।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
তৌহিদুল আরিফ ২৫তম বিসিএসের কর্মকর্তা। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নড়াইলসহ দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। অন্য জেলাগুলো হলো খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।
একই প্রজ্ঞাপনে এসব জেলার বর্তমান পুলিশ সুপারদেরও বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর...

মন্তব্য (০)