• সমগ্র বাংলা

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাত থেকে বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন ও গ্রাম পুলিশের পোশাক-সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিতরণকালে সাংসদ বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন।

আগামীর নেতৃত্ব দেবে যে শিক্ষার্থী তাদেরকে সুনাগরিক হিসেবে গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। বগুড়া সদরের সব স্কুলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।

এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে ১০২টি বাইসাইকেল, ২৪টি হুইলচেয়ার ও ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম পুলিশের মাঝে পোশাক-সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo