ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ওভারটেক করতে গিয়ে স্বাধীন পরিবহনের বাসের সঙ্গে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহতদের মধ্যে প্রণয় কর্মকার (২১) রয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রিয়াদ ও রিগেন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি হেফাজতে নেয়। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুর সত্তার জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

মন্তব্য (০)