• সমগ্র বাংলা

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গায় পিলার বসানোর অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুলিশ টিলা এলাকায় প্রায় ৬৫টি গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে জায়গা নিয়ে বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। গাছ কাটার অভিযোগে অঞ্জন কুমার দাশের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ঝুলন কান্তি দাশ। মামলার পর বিরোধপূর্ণ জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে দাবি করেছেন বাদীপক্ষ।

বাদী ঝুলন কান্তি দাশের অভিযোগ, গত ২৫ আগস্ট দিনদুপুরে তার জায়গা থেকে প্রায় ৬৫টি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় তিনি চট্টগ্রামের আদালতে দুটি মামলা করেন। এর মধ্যে একটি মামলায় বিরোধপূর্ণ জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন ব্যক্তি বিরোধপূর্ণ জায়গায় গিয়ে কাজ করেন এবং কয়েকটি সীমানা পিলার স্থাপনের চেষ্টা করেন। বিষয়টি জানার পর সাতকানিয়া থানায় খবর দেওয়া হয়।

কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, সাতকানিয়া থানার এসআই মতিন তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে যেতে না পারায় চৌকিদারকে পাঠান। পরে চৌকিদার ফোন করে সেখানে ৫-৬টি পিলার স্থাপনের কথা জানান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন।

স্থানীয় চৌকিদার জানান, মেম্বারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে সেখান থেকে চলে যেতে দেখেন। সেখানে কয়েকটি সীমানা পিলার স্থাপনের কাজ হয়েছে বলেও তিনি দেখতে পান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী জানান, সকাল ১১টার দিকে চার-পাঁচজন লোক সেখানে কাজ করতে এসেছিলেন। তারা অঞ্জন দাশের নির্দেশে এসেছিলেন বলেন তিনি। ওই ব্যক্তিদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অঞ্জন কুমার দাশ। তিনি বলেন, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরে অবস্থান করছেন এবং গ্রামে নেই। ওই জায়গায় তিনি কোনো কাজ করেননি দাবি করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “১৪৫ ধারা থাকা অবস্থায় কেউ সেখানে কাজ করতে পারবেন না। কেউ আদালতের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo