• সমগ্র বাংলা

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জার্সি উন্মোচন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনাসহ দলটির টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

কালিয়া উপজেলা ফাইটার্সের মালিকানায় রয়েছেন চ্যানেল নাইন-এর নড়াইল জেলা প্রতিনিধি মো. বাবর, চ্যানেল এস-এর কালিয়া উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রমিমসহ কয়েকজন তরুণ ক্রিকেট সংগঠক।

জার্সি উন্মোচনকে ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আসন্ন এনপিএল আসরে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।

সংশ্লিষ্টরা আশা করছেন, কালিয়া উপজেলা ফাইটার্সের অংশগ্রহণ নড়াইলের টেপ টেনিস ক্রিকেটকে আরও জনপ্রিয় করার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করবে।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo