• সমগ্র বাংলা

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামের আরেক ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মুনসাদ আলীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পাবনা সদর থানায় ২০১৮ সালের ৭ জুলাই ডিবি পুলিশের এসআই অসীত কুমার বসাক বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি লাল মোহাম্মদ লালুকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেওয়া হয়। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সরকার। আর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) একই বিচারক পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo