• সমগ্র বাংলা

বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নীস্নানে শুচি হোক ধরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা। শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। 

শোভাযাত্রায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ।। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo