• সমগ্র বাংলা

নওগাঁয় বিষাক্ত মদপানে তিন শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ঈদের দিন বিষাক্ত মদপানে তিন ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে।

নিহত ছাত্ররা হলো উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। তারা
মান্দার উত্তরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক এক সঙ্গে মদপান করে। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক মারা যায়। অন্য দু’জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, বিকেল ৩টার দিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার জানান, হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে। সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ nজানা যাবে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo