• সমগ্র বাংলা

চাটমোহরে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সেলিমের ঈদ উপহার পেলেন অসহায় দুঃস্থ মানুষ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার চাটমোহরে ১ হাজার ৬০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে ৬ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়েছে।

চাটমোহরের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম সাইফুল ইসলাম সেলিম, বিজিবিএম, এনডিসি, পিএসসি প্রতিবছরের ন্যায় এ বছরও যাকাতের অর্থ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার তিনি চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকরাগাড়ি, হরিপুর ইউনিয়নের ধরইল মৎস্যজীবী পাড়া, শালমারা গ্রামে এবং চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া ও আফ্রাতপাড়া মহল্লার দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, থ্রি পিচ, পাঞ্জাবী ও নগদ টাকা বিতরণ করেন। তার এই ঈদ উপহার পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

এছাড়াও চাটমোহর থানা বাজার সংলগ্ন মোহাম্মদ আলী হেফজুল কোরআন মাদ্রাসার ৬ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করেন সাইফুল ইসলাম সেলিম। গত শনিবার (২৬ রমজান) প্রধান অতিথি হিসেবে এই পাগড়ী প্রদান করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার সেলিম দীর্ঘ বছর ধরে প্রতি ঈদে চাটমোহরের দেড় থেকে দুই হাজার মানুষের মাঝে এভাবেই ঈদ উপহার বিতরণ করে আসছেন।

মন্তব্য (০)





image

স্কুলছাত্রীকে বখাটের লাথি মারার ভিডিও ভাইরাল,উল্টো ছাত্রী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্র...

image

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্র...

পাবনা প্রতিনিধি : চার দেয়ালে বন্দি শৈশব আর মুঠোফোনের অতিব্য...

image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

  • company_logo