ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার সামগ্রিক পেল ৩৫০টি অসহায় দুস্থ পরিবার।
মঙ্গলবার (৯ই এপ্রিল) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়াম এর সামনে এই ঈদ সামগ্রিক বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
অসহায় দুস্থ পরিবার গুলো জন্য চকচকে প্যাকেটে মোড়ানো ঈদ সামগ্রিক হিসেবে ছিল চাল, তেল ডাল,চিনি,সেমাই, দুধ,আলু সহ বেশ কয়েক প্রকার পণ্য সামগ্রিক।
এসময় অসহায় দুস্থ পরিবার গুলো বলেন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বাজার অনেক পণ্য কেনার সামর্থ্য নেই।তাই প্রধানমন্ত্রী দেওয়া ঈদ সামগ্রিক পেয়ে খুশি তারা।অনেকেই আবার ঈদের উপহার পেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।
গাইবান্ধার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে অসহায় দুস্থ পরিবার গুলো যাতে ঈদের দুমুঠো ভালো খাবার খেতে পারেন সে জন্য তার নির্দেশে আমরা দুস্থ মানুষের মাঝেই এই খাদ্য সামগ্রিক বিতরণ করে আসছি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...

মন্তব্য (০)