• সমগ্র বাংলা

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার মরণোত্তর দেহদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা  সহদেব বৈদ্যের ইচ্ছা অনুযায়ী তার মরণোত্তর দেহদান করেছেন পরিবারের সদস্যরা। শনিবার(৬ই এপ্রিল) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তাঁর ছেলে  ও নিকট আত্মীয়স্বজনেরা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে হস্তান্তর করে।

এ মরণোত্তর দেহ দানের সময় ফরিদপুর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার দিক নির্দেশনায়  কলেজের এনাটমি বিভাগ কর্তৃক তাঁর মরদেহ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানের সাথে গ্রহণ করে ।  এছাড়া  মরদেহ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রাধান ডা. জোবায়ের মাহমুদ খান, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামে এই বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যথাযথ সম্মান ও মর্যাদাসহকারে তাঁর মরণোত্তর দেহ ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য , বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, কোটালিপাড়া, গোপালগঞ্জ এর সাবেক প্রধান শিক্ষক । তিনি   গত ৫ এপ্রিল ২৪ইং ( শুক্রবার) ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। এর আগে তিনি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে গত ২ জানুয়ারি ২২ইং  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হন।

মন্তব্য (০)





image

স্কুলছাত্রীকে বখাটের লাথি মারার ভিডিও ভাইরাল,উল্টো ছাত্রী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্র...

image

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্র...

পাবনা প্রতিনিধি : চার দেয়ালে বন্দি শৈশব আর মুঠোফোনের অতিব্য...

image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

  • company_logo