• সমগ্র বাংলা

নানা আয়োজনে পঞ্চগড়ে মুক্ত দিবস পালিত, স্মরণ করা হলো ১৯৭১ সালের বীরত্বগাথা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুক্ত দিবস।

রবিবার (২৯ নভেম্বর) শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, বিশেষ দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এবং বীরত্বের সঙ্গে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের।

দিবসটি উপলক্ষে সকালে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তরের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।

পরে বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে দিবসটি পালন করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নানা আয়োজনে জেলা পুলিশের মুক্ত দিবস পালন, শহীদদের...

১

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...

image

ভারতের প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি ...

২

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...

image

পাবনার বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা, বাস...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...

image

মেলান্দহের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি বাবুল

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...

image

লালমনিরহাটে নবায়নযোগ্য শক্তিনির্ভর সেচ ব্যবস্থার উদ্বোধন

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়...

  • company_logo