• সমগ্র বাংলা

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (৩৮)। তিনি ভবানীপুর পূর্বপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। অপরজন নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মদ (৩৩)। তিনি কন্দর্পপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২৮ নভেম্বর শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ভবানীপুর এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয় এবং ২৯ নভেম্বর রোববার সকাল আনুমানিক ৭টা ২৬ মিনিটে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর রোববার (২৯ নভেম্বর) তাঁদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানা পুলিশ আরও জানায়, অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নানা আয়োজনে জেলা পুলিশের মুক্ত দিবস পালন, শহীদদের...

১

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...

image

ভারতের প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি ...

২

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...

image

পাবনার বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা, বাস...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...

image

মেলান্দহের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি বাবুল

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...

image

নানা আয়োজনে পঞ্চগড়ে মুক্ত দিবস পালিত, স্মরণ করা হলো ১৯৭১ ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...

  • company_logo