• সমগ্র বাংলা

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

রোববার (২৯ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখাগেছে, সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি।

জেলা শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


এ দিকে, লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল—দুই পথেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।


তবে গোপালগঞ্জে অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবরোধকারীরা শিক্ষার্থীদের কোন রকম ভোগান্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্র আসতে দেন। এতে অনেকটা নির্ভয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে জেলার স্কুল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পনাগুলোর সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে, সড়ক-মহাসড়কে অবরোধ, যানবাহন চলাচল বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সব মিলিয়ে লকডাউনের প্রথম দিন গোপালগঞ্জের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে না আসায় সকাল থেকেই শহর ও সড়কগুলোতে স্বাভাবিক দিনের চিত্রের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা গেছে। 
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নানা আয়োজনে জেলা পুলিশের মুক্ত দিবস পালন, শহীদদের...

১

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...

image

ভারতের প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি ...

২

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...

image

পাবনার বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা, বাস...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...

image

মেলান্দহের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি বাবুল

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...

image

নানা আয়োজনে পঞ্চগড়ে মুক্ত দিবস পালিত, স্মরণ করা হলো ১৯৭১ ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...

  • company_logo