• সমগ্র বাংলা

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল বি'স্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আটককৃত দুজন হলেন- শ্রী রুবেল চন্দ্র দাস ও সাইফুল ইসলাম বলে জানা যায়।


পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার গার্মেন্টসপল্লিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এরপর রাত সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে দুটি, রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি এবং রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে তিনটি কক'টেল বি'স্ফোরিত হয়। এ সময় গার্মেন্টসপল্লি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন এলাকাবাসী।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, কক'টেল বি'স্ফোর'ণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে এবং বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নানা আয়োজনে জেলা পুলিশের মুক্ত দিবস পালন, শহীদদের...

১

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...

image

ভারতের প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি ...

২

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...

image

পাবনার বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা, বাস...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...

image

মেলান্দহের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি বাবুল

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...

image

নানা আয়োজনে পঞ্চগড়ে মুক্ত দিবস পালিত, স্মরণ করা হলো ১৯৭১ ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...

  • company_logo