ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল রঙের কসটেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...

মন্তব্য (০)