• সমগ্র বাংলা

লালমনিরহাটে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান,জরিমানা ও ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন, হাতিবান্ধা ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের যৌথ উদ্যোগে উপজেলার দুটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স এস ডি এফ ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে মেসার্স এম এস এম ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন, হাতিবান্ধার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, পরিদর্শক মোঃ গোলাম আসিফ রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাতিবান্ধা এবং উপজেলা পুলিশের চৌকস সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo