• সমগ্র বাংলা

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরে বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সংঘবদ্ধ হামলায় নিহত হন জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর রাজধানীর উত্তরা এলাকা থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) এবং মো. কামাল শেখ (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে প্রতিবেশী মনি বেগমের বাকবিতণ্ডা হয়। প্রথমে বিষয়টি তর্কাতর্কির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুই পরিবারের মধ্যে।

তাদের তর্কাতর্কিতে কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তারকৃত শাহনেওয়াজসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির ভেতরে ঢুকে গালিগালাজ শুরু করলে জুয়েল ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা জুয়েল ও তার ভাই সোহেলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ভাই সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পরেরদিন গত ২৮ ফেব্রুয়ারি নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯)।

মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতেছিল। পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর একটি বিশেষ যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিয়মিতভাবে সন্ত্রাস, হত্যা ও সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo