• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার বিকেলে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় মেসার্স এন বি এম ব্রিকস-৩-এর অবকাঠামোর একাংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি তিনটি ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ সহ উপস্থিত ছিলেন জেলা  পুলিশের কর্মকর্তারা। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, বায়ু দূষণের দায়ে আমরা তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করি। একটি ভেঙ্গে ফেলা হয়। এবং প্রতিটিকে ৫ লাখ করে জরিমানা করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...

  • company_logo