• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল বড় খাসি, রানার্সআপ ছোট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল। ব্যতিক্রমী পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি বড় খাসি এবং রানার্সআপ দল পেয়েছে একটি ছোট খাসি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নতুন চাকলাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় চ্যাম্পিয়ন ২ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে একটি ছোট খাসি পুরস্কার দেওয়া হয়।

চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী এবং সাধারণ সম্পাদক নাজির হোসেন।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে চাকলাহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল।

আয়োজকেরা আরও জানান, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo