• সমগ্র বাংলা

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ১ নম্বর আসামি এবং তাঁর ৯৫ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন রাজু মোল্লা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

বাদীর অভিযোগ অনুযায়ী, ১ নম্বর আসামি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশ ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল প্রজ্বালনের পাশাপাশি সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন এবং সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশি অস্ত্রে সজ্জিত হন।

এজাহারে আরও বলা হয়, ওই দিন রাত পৌনে আটটার দিকে আসামিরা রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ গতিরোধ করেন। একপর্যায়ে ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

এ ছাড়া ৩ নম্বর আসামি হামিরদী এলাকার আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) তাঁকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়ায় পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে গিয়ে শরীর রক্তাক্ত হয়।

এজাহারের বিবরণ মতে, খবর পেয়ে রাত সোয়া আটটার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় রাজু মোল্লাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার দিন পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এই মামলায় আসামি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে এসআই মিজানুর বলেন, তিনি সবে এজাহারের কপি পেয়েছেন এবং বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তীতে জানাতে পারবেন।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

২

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৩

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

image

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম ...

  • company_logo