• সমগ্র বাংলা

ভারত থেকে পাইপ লাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে দিনাজপুরের ডিপোতে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ  ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে আসতে শুরু করেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ৬০ ঘন্টার মধ্যে আগামীকাল ডিজেল পৌছাবে ডিপোর সংরক্ষণাগারে।

ডিপোর ব্যবস্হাপক আহসান হাবিব জানান, গতকাল সোমবার বিকাল থেকে পাইপ লাইনে পাম্পিং করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে নূমালীগড় রিফাইনারী থেকে। পাইপ লাইনে তেল পৌচাচ্ছে ডিপোতে।

জানা গেছে, কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানী সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানী সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন বেয়ে। 

রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুকি এড়াতে ভারতের আসামের নূমালীগড় রিফাইনারী কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত দীর্ঘ পাইপ লাইন স্হাপন করা হয়েছে।  

নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির জন্য  আগেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে  ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে  এবং বাকি অংক ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এছাড়াও আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য  জালানী মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo