• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যারলি, আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

নড়াইল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার কাজে ব্যবহৃত আধুনিক ও বিভিন্ন জরুরি যন্ত্রপাতি সর্বসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগকালীন উদ্ধার কাজে দক্ষ করে গড়ে তুলতে পারলে একটি নিরাপদ বাংলাদেশ গঠন সহজ হবে।"

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo