• সমগ্র বাংলা

উন্নয়নের চাকা যারা সচল রাখে তারাই সড়কে ঝরে যাচ্ছে: ফরিদপুরে বিআরটিএ চেয়ারম্যান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিআরটিএ এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, উন্নয়নের চাকা যারা সচল রাখে তারাই সড়কে ঝরে যাচ্ছে। এর বড় সংখ্যকের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে। 

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধ পরিকর। এখন থেকে সড়কের শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে একসাথে কাজ করবে। তিনি বলেন, সড়কে নিহত ও আহত মানুষের জন্য ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়েছে। সড়কে প্রান ঝড়ে গেলে তার জন্য ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণ করলে ৩ লাখ টাকা ও আহত হলে এক লাখ টাকা দেয়া হয়। যা পরিবার গুলোর মাঝে ৩০ দিনের মধ্যে অবশ্যই বিতরণ করে দিতে হবে। 

ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ২১টি পরিবারবর্গের মাঝে বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‌

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজের  সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক পলাশ চাকমা, মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারবর্গ। 

পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারবর্গের মাঝে চেক তুলে দেন।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

  • company_logo