• সমগ্র বাংলা

ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপর বীজ বিপণন অঞ্চলের পাটচাষি, বীজ ডিলার ও ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাটবীজ বিক্রয় তরান্বিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএডিসি এর চেয়ারম্যান (গ্রেড-১) মো: রুহল আমিন খান। 

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) এর যুগ্মসচিব মো: মজিবর রহমান। কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন মহাব্যবস্থাপক (পাটবীজ) দেবদাস সাহা। 

কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালিন উচ্চ ফলনশীল সিভিএল-১ (দেশি), বিজেআরআই তোষা পার্ট-৯ (সবুজ সোনা) ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট-১ সহ জনপ্রিয় পাটের জাত জেআরও-৫২৪ এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় আরো জানানো হয়, বিএডিসি চলতি মৌসুমে এই জাতীয় দুই হাজার মে. টন বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে।

জেআরও-৫২৪ জাতটির জীবনকাল কম ও ফলন বেশী হওয়ায় আমাদের দেশের পাট চাষিদের নিকট অতি জনপ্রিয়। এই জাতটি চাষ করে একই জমিতে পাট কেটে আমন ধান চাষ করা যায়। চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় একশত মে.টন, পাট অধিদপ্তরের মাধ্যমে সাতশত মে.টন পাটবীজ বিনামূল্যে এবং অবশিষ্ট বারোশত মে.টন প্রতি কেজিতে ১০০ টাকা ভর্তুকিমূল্যে ডিলারদের মাধ্যমে পাটচাষিদের নিকট বিক্রয় করা হবে।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

  • company_logo