ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মার্কেটটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফিতা কেটে এবং ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মার্কেটটির কার্যক্রমের শুভ সূচনা করেন।
জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নবনির্মিত এই মার্কেটটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ফরিদপুরের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরিদপুর সদর উপজেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিসি মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...
জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

মন্তব্য (০)