• সমগ্র বাংলা

পাবনায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এতে তালেব মন্ডলের গাড়ি সহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন অনেকে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চড় গড়গড়ি এলাকায় দুইদিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি কর্মী মক্কেল মৃধা ও লোকজন। সেই ঘটনার পর আজ ওই এলাকায় প্রচারণা চালাতে যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা। তারা চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। পরে জামায়াতের নেতাকর্মীরা ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালায় মক্কেল মৃধার লোকজন। এতে আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়, তবে তিনি সামান্য আহত হন। এছাড়া জামায়াতের অনেক নেতাকর্মী আহত হন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, আপনারা (সাংবাদিক) স্পটে আসেন, আমরা স্পটেই আছি। স্পটে ছাড়া কিছুই বলা যাবে না। বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পর নিতে হবে।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

  • company_logo