• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠের জিয়া মঞ্চ থেকে তিনি এ প্রচারণার ঘোষণা দেন।জেলা বিএনপি আয়োজিত ও বড়বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রচারণা কার্যক্রম শুরু করেন। লালমনিরহাট সদর আসনের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটার ও কর্মী সমর্থকগণ এ সমাবেশে অংশ নেন। এ সময় উপস্থিত নাগরিকগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি,সাংবাদিক প্রতিনিধি,কৃষক প্রতিনিধি,তরুণ প্রজন্মের নাগরিক,হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন নাগরিকগণ। বিভিন্ন ধরনের প্লাকার্ড, হাতে ধানের শীষের ছড়া নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে লোকজন নির্বাচনী সমাবেশে অংশ নেয়। এ সময় হাইস্কুল মাঠটি কানায় কানায় ভরে ওঠে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় প্রধান অতিথি বলেন,নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবাই ভোটকেন্দ্রে যাবেন।নিজে যাবেন।প্রতিবেশীকে নিয়ে যাবেন।কারো সাথে হিংসা,বিদ্বেষ রাখবেন না। কেউ যেন মন খারাপ করে বাড়িতে বসে না থাকে। আপনাদের ভোটে আমি এমপি হতে পারলে এই এলাকার বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রম হাতে নেব। পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করব।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo