• সমগ্র বাংলা

পাবনায় সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে সড়ক থেকে মিলন হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার শান্তিনপুর বাজার এলাকার চিনাখড়া-সুজানগর সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মিলন হোসেন (৪০) সাঁথিয়া উপজেলার হৈজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, মিলন বিয়ে করেছিলেন। তবে ডিভোর্স হওয়ায় তিনি বিপত্নীক ছিলেন। সোমবার রাত ১০ টার দিকে খাওয়া দাওয়া শেষে সাঁথিয়ার হৈজোর গ্রামের নিজ বাড়িতে ঘুমাতে যান তিনি। পরদিন মঙ্গলবার ভোরে সুজানগর উপজেলার শান্তিনপুর বাজার এলাকার চিনাখড়া-সুজানগর সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কিভাবে হত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবে ধারণা করা হচ্ছে রাতের কোনো একটি সময় তাকে হত্যা করে মরদেহ সড়কে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo