• সমগ্র বাংলা

‎দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ভোরের ঠান্ডা বাতাসে কুয়াশা তেমন না থাকলেও তাপমাত্রা আবারও নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।

‎এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

‎সোমবার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই তীব্র পার্থক্যই শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।

‎তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত বাড়লেই ঠান্ডা বাড়ে। সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নভেম্বর মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

মন্তব্য (০)





image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

  • company_logo