• সমগ্র বাংলা

কুষ্টিয়া শ্রমিক দল নেতার লাশ ফরিদপুরের পদ্মা নদী থেকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : পদ্মা নদীর ফরিদপুর জেলা কবিরপুর খেয়াঘাট পয়েন্ট থেকে সোমবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করে জেলার নৌ পুলিশ।

রাতে উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় মিলে মঙ্গলবার সকালে।

নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবেদুর রহমান আন্নু।  সে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের পুত্র। 

তিনি জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সাথে থাকা মোবাইল ফোনে সিমকার্ড দিয়ে পরিবারের নম্বরে ফোন দেয়া হলে মঙ্গলবার  তারা এসে লাশ সনাক্ত করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান,  আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে তিনি কুষ্টিয়ার পদ্মানদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়রী করেন তার স্ত্রী। 

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo