• তথ্য ও প্রযুক্তি

ইউটিউব শর্টসের জন্য এলো নতুন এআই টুলস

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘মেড অন ইউটিউব’ আয়োজনে এসব ফিচার ঘোষণা করা হয়।   

মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে গুগলের টেক্সট-টু-ভিডিও মডেলের বিশেষ সংস্করণ ‘Veo 3 Fast’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কম সময়ে ৪৮০পি রেজ্যুলেশনের ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমবারের মতো এতে ভিডিওর সঙ্গে শব্দও জেনারেট করা সম্ভব হবে।

নতুন এআই ফিচার আপাতত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দেশেও সুবিধাটি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে ইউটিউব।

শর্টসে যুক্ত হওয়া নতুন ফাংশনের মধ্যে রয়েছে—

অ্যানিমেশন টুল: স্থির ছবিকে ভিডিওর মতো নড়াচড়া করানো যাবে। একটি ভিডিও থেকে নেওয়া গতিবিধি অন্য ছবিতে প্রয়োগ করা সম্ভব হবে।

স্টাইল প্রয়োগ: ভিডিওতে পপ আর্ট, অরিগামি ইত্যাদি ভিন্ন ভিন্ন শিল্পরীতি ব্যবহার করা যাবে।

প্রম্পট-ভিত্তিক চরিত্র ও প্রপস: শুধু টেক্সট নির্দেশনা দিয়েই ভিডিওতে নতুন চরিত্র বা উপকরণ যোগ করা যাবে।

রিমিক্স টুল: নির্দিষ্ট ভিডিওর সংলাপকে সাউন্ডট্র্যাকে রূপান্তর করে অন্য শর্টসে ব্যবহার করা যাবে।

ইউটিউব জানিয়েছে, আসছে কয়েক মাসের মধ্যেই এসব সুবিধা ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo