• তথ্য ও প্রযুক্তি

জিমেইলের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জিমেইল এখন শুধু ই–মেইল আদান–প্রদানের মাধ্যম নয় বরং প্রতিদিনের নানা অনলাইন কাজে অপরিহার্য একটি টুল। অফিস, শিক্ষা কিংবা ব্যক্তিগত কাজে প্রায় সবাই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে অনেক সময় অন্য ডিভাইস থেকে লগইন করতে গিয়ে দেখা যায়—অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না। এর প্রধান কারণ পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যাওয়া। তবে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই আবার অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব।

পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি ওয়েবসাইটে যান। সেখানে আপনার জিমেইল ঠিকানা লিখে ‘এন্টার’ চাপুন। এরপর পূর্বে ব্যবহৃত কোনো পাসওয়ার্ড দিতে বলা হবে। সেটিও যদি মনে না থাকে, তাহলে ‘ট্রাই ’ অপশনে ক্লিক করুন। এরপর গুগল আপনার রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইলে একটি কোড পাঠাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে দিয়ে ‘নেক্সট’ চাপলেই নতুন পাসওয়ার্ড তৈরি করে আবার অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। 

জিমেইল আইডি ভুলে গেলে সমাধান

অনেকে শুধু পাসওয়ার্ড নয়, ই–মেইল ঠিকানাটিই ভুলে যান। এক্ষেত্রে একই ওয়েবসাইটে গিয়ে ‘ফরগট দ্য ই–মেইল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন’ অপশনে যান। তারপর ‘ফলো দিস স্টেপস’ লিংকে ক্লিক করুন। এরপর রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইল ঠিকানা দিতে হবে। পরবর্তী ধাপে পুরো নাম লিখতে হবে। এরপর গুগল ফোন বা ই–মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি সঠিকভাবে দিলে ওই ফোন নম্বর বা ই–মেইলের সঙ্গে যুক্ত সব জিমেইল ঠিকানার তালিকা দেখা যাবে। সেখান থেকে নিজের অ্যাকাউন্ট নির্বাচন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করলেই আবার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

এই ধাপগুলো অনুসরণ করলে পাসওয়ার্ড বা ইউজার আইডি হারিয়ে গেলেও সহজেই জিমেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।   

মন্তব্য (০)





image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

  • company_logo