• তথ্য ও প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হাতের মুঠোয়। যার নাম জেনকো টাইনি টি১ ফোন। যে ফোনটির জেনকো টাইনি টি১-এর দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিমি, প্রস্থ ২১ মিমি ও পুরুত্ব ১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম। এটি একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা। আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়েও যেতে পারে।

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে— এই খুদে ফোন দিয়েও আপনি স্বাভাবিক কল করতে পারবেন, পাঠাতে পারবেন মেসেজ, ঠিক অন্য ফোনের মতোই। ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এ ফোনে। এই ছোট্ট গ্যাজেটটিতে আছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর, টেক্সট ও মেন্যু দেখা যায়।

জেনকো টাইনি টি১ এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম পরিচিত হয় কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে। এর পরের বছর ২০১৮ সালের মে মাসে বাজারে আসে। জেনকো টাইনি টি১ দেখতে অনেকটা খেলনার মতো মনে হলেও এর কিপ্যাড স্পর্শে প্রতিক্রিয়া ভালো। এতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই আছে। ফলে ফোনে কথা বলার সময় কোনো সমস্যা হয় না। ফোনের বডি মজবুত প্লাস্টিকের তৈরি, যা ছোট হওয়া সত্ত্বেও টেকসই।

আর ব্যাটারির ক্ষমতা ছোট হলেও এই ফোনে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব। প্রথম দিকে জেনকো টাইনি টি১-এর দাম ছিল প্রায় ৪০-৫০ ডলার। বর্তমানে কিছু অনলাইন মার্কেটপ্লেসে এটি সংগ্রহযোগ্য আইটেম হিসেবে বিক্রি হয়। যদিও এটি কোনো মূলধারার ফোন নয়, তবু এর জনপ্রিয়তা কমেনি প্রযুক্তি অনুরাগীদের কাছে।

এ ফোনে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে আপনি ২জি নেটওয়ার্কে কল এবং মেসেজ পাঠাতে পারবেন। যদিও স্মার্টফোনের যুগে ২জি অনেকটা অতীত, তবু এই ফোনের মূল আকর্ষণ তার আকার ও অভিনবত্ব। ফোনটি ব্লুটুথ সমর্থন করে। আর ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে।

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo