• তথ্য ও প্রযুক্তি

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে কতটা সচেতন আপনি? 

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কারও সঙ্গে লিংক করা হয়েছে কিনা অথবা অন্য কেউ এটি ব্যবহার করছে কিনা, জানেন? চাইলে নিজেই জানতে পারেন সেসব—

লিংকড ডিভাইস চেক করুন

অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপে যান। এরপর সেটিংসে ক্লিক করুন। এবার লিংকড ডিভাইস অপশনে যান। সেখানে দেখুন, কোনো অজানা ডিভাইস কিংবা ব্রাউজার (ক্রোম, এডজ, ইউন্ডোজ) লগ ইন করা আছে কিনা। যদি তা-ই হয়, তাহলে লগ আউট করতে বা সব ডিভাইস থেকে লগ আউট করতে এটিতে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপ ওয়েব/ডেস্কটপ লগইন নোটিফিকেশন

যদি কেউ হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে লগ ইন করে থাকেন, তাহলে নিজেদের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে।

চ্যাট হিস্টোরিতে অজানা বার্তা

ইউজারদের কাছে পাঠানো অজানা বার্তা, নতুন বা দুর্ঘটনাক্রমে তৈরি গ্রুপ, যে বার্তাগুলো নিজে লেখা হয়নি, সেসবই ইঙ্গিত দেয় যে, অন্য কেউ সেই চ্যাট অ্যাক্সেস করছে।

লাস্ট সিন কখন দেখুন

আর কেউ যদি অনলাইনে না থাকেন, তবে সেই অ্যাকাউন্টে সক্রিয় থাকে, তাহলে এটি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কারও ব্যবহার করা হতে পারে।

সিকিউরিটি কোড

কেউ এনক্রিপশন কোড পরিবর্তন করলে একটি বিজ্ঞপ্তি পেতে পারেন। তার জন্য সেটিংস> অ্যাকাউন্ট>সিকিউরিটি-তে গিয়ে ‘শো সিকিউরিটি নোটিফিকেশনস’ এনেবল করতে হবে।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo