• সমগ্র বাংলা

‎লালমনিরহাটে কিশোর কিশোরীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বুধবার সকালে লালমনিরহাটে কিশোর কিশোরীদের অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট সরকারি গণগ্রন্থাগারের হলরুমে ইয়েস বাংলাদেশের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব ও সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন।
‎এ সংলাপে স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এ সময় তারা কিশোর কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা,শিশুশ্রম,মাদকের ভয়াবহতা,নানারকম অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সহ নানা বিষয় সংলাপে তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি বলেন,নানা ধরনের সামাজিক অবক্ষয় সহ শিশু-কিশোরদের সুরক্ষা বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।নিজ পরিবার থেকে এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কাজে এগিয়ে আসতে হবে। তবেই সবার জন্য নিরাপদ বাসস্থান গড়ে উঠবে। প্লান বাংলাদেশ ও সুইডেন সেভরিগ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রায়হান হোসেন রনি,সাবেক সভাপতি জিদান মাহমুদ ও ইয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রকি।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo