ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর অভিযানে ১৭.৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল ২ সেপ্টেম্বর রাতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার শয়ন কক্ষের ওয়ারড্রবের ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজা জব্দসহ একরামুল হককে গ্রেফতার করা হয়।
এবিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)