• সমগ্র বাংলা

নানা আয়োজনে নওগাঁয় সমবায় দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের সঙ্গে নওগাঁতেও ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপ-নিবন্ধক) মুহা: শাহীনুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাসুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) মো: মুশফিকুর রহমান প্রমুখ।

নওগাঁ জেলার বিশিষ্ট সমবায়ীদের উপস্থিতিতে আলোচনা সভায় নওগাঁর সমবায় অঙ্গনের গৌরবোজ্জ্বল অতীত, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে নওগাঁ জেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৩টি সমবায় সমিতি এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৪ এর জাতীয় পর্যায়ের বাছাইয়ে অংশগ্রহণের জন্য রাজশাহী বিভাগীয় বাছাই কমিটি কর্তৃক মনোনীত নওগাঁ জেলার ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo