• সমগ্র বাংলা

মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের চাহিদার জন্য বিএনপির মনোনয়ন চাই: ইহসানুল হক মঞ্জু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।

শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা রিপোর্টর ইউনিটিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন। 

প্রেস ব্রিফিংয়ে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, আমি ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর হতে এ পর্যন্ত মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে চলছি। দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজার,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নদী ভাঙনের ব্যবস্থা গ্রহণ, মসজিদ, মন্দির, গরীব দুস্ত অসহায় মানুষের জন্য বিভিন্ন দপ্তর হতে বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থাসহ করে আসছি। মানুষ আমার কাজ সমূহ ইতিবাচক হিসেবে নিয়ে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে অনুপ্রেরণা যুগিয়েন।

তিনি বলেন, মানুষের চাহিদার জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশ করছি। আমি আশা করছি মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার মানুষ আমাকে সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দল যদি আমাকে মনোনয়ন দেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো।

তিনি আরও বলেন, দুর্নীতি ও শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমার উপর অনেক নির্যাতন করা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে, আমাকে চাকুরি হতে ওএসডি করা হয়েছে, বিএনপির করার কারণে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে, ৫ আগস্টের পরে আমাকে চাকুরীতে পুন:বহাল সহ সচিব পদে বকেয়া পদোন্নতি দিয়েছে। আমি অবসরে গিয়েছি। বর্তমানে এলাকার উন্নয়নের জন্য কাজ করছি।মানুষ আমার কাছে প্রত্যাশা করছে আমি যাতে এমপি প্রার্থী হই।এজন্যই আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো।

প্রেস ব্রিফিংয়ে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎সাভারে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

নিউজ ডেস্কঃ সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পা...

image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

  • company_logo