• সমগ্র বাংলা

ঈশ্বরদী-ঢাকা নতুন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের যাত্রা বিরতি ও ঈশ্বরদী-ঢাকা নতুন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঈশ্বরদীবাসী। 

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে সমকাল সুহৃদ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। 

এসময় বক্তারা নিরাপদ ট্রেন ভ্রমণের দাবিও উত্থাপন করেন। সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি রেজাউল করিম বাবু'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জনি, কমিউনিস্ট পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংবাদিক সেলিম সরদার, ওয়াহেদ আলী সিন্টু, সেলিম আহমেদ, যুবদল নেতা খোরশেদ আলম দিপু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসমিম মাহবুব প্রাপ্তি। 

বক্তারা বলেন, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন একটি ব্যস্ততম স্টেশন। প্রতিদিন শতশত যাত্রী এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। অথচ গত কয়েক বছরে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলকারী ১৫টি ট্রেন প্রত্যাহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ স্টেশনকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর পেছনে কলকাঠি নাড়ছে রেলের কতিপয় কর্মকর্তা। ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও বনলতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, দ্রতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সহ অধিকাংশ ট্রেনের যাত্রাবিরতি নেই। ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে চলাচলকারী সকল ট্রেনের এ স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। এছাড়াও মধুমতি ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার কোচ সংযোজন করতে হবে। ঈশ্বরদী জংশন হয়ে চলাচলকারী সকল ট্রেনের ঈশ্বরদীর জন্য আসন বাড়াতে হবে। এছাড়াও ঈশ্বরদী জংশন স্টেশনের ফুটওভার ব্রিজে চলন্ত সিড়ি অথবা লিফটের ব্যবস্থা করতে হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন জানান, মানববন্ধন ও সমাবেশের বিষয়টি শুনেছি। আমাদের কাছে কোন লিখিত স্মারকলিপি বা কাগজপত্র দেয়নি। এবিষয়ে রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo