• লাইফস্টাইল

ডায়াবেটিস রোগীর জন্য কোন পেয়ারা উপকারী?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ডায়াবেটিস রোগীদের খাবারে নানা বিধিনিষেধ মানা জরুরি, বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে। তবে কিছু ফল এমন আছে যা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য নিরাপদ। এর মধ্যে অন্যতম হলো পেয়ারা।

পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। এক পেয়ারায় চারটি লেবুর সমান ভিটামিন সি থাকে। এছাড়াও এতে আছে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

বাজারে প্রধানত দু’ধরনের পেয়ারা পাওয়া যায়—সাদা ও গোলাপি। পুষ্টিবিদদের মতে, গোলাপি পেয়ারায় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে, সাদা পেয়ারা রক্তে অতিরিক্ত গ্লুকোজ শোষণে সহায়ক এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হজমের সমস্যা কম হয়। 

ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী হলো গোলাপি পেয়ারা। এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে। গোলাপি পেয়ারায় থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং শরীরের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo