• লাইফস্টাইল

‎ওজন নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধেও কার্যকর সালাদ, জানালেন পুষ্টিবিদেরা ‎

  • লাইফস্টাইল

ফাইল ছবি

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনের খাবারের টেবিলে একটি সালাদের প্লেট রাখার গুরুত্বের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে, সালাদে থাকা তাজা সবজিগুলো শরীরকে নানা উপকার দেয় এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎পুষ্টিবিদরা জানান, সালাদের প্লেটে থাকা তাজা সবজিতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান। এতে চর্বি বা কোলেস্টেরল নেই, ফলে শরীরের ওজন বাড়ার আশঙ্কাও থাকে না। বরং সালাদ খেলে পেটে ভর্তি অনুভূতি তৈরি হয়, যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে।

‎বিশেষজ্ঞরা বলেন, টমেটো সালাদের অন্যতম প্রধান উপাদান, যা পটাশিয়ামে সমৃদ্ধ। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। বিশেষ করে যারা ডায়িউরেটিক ওষুধ সেবন করেন, তাদের জন্য টমেটো বেশ উপকারী।

‎গাজরের উপকারিতা উল্লেখ করে পুষ্টিবিদরা জানান, এতে থাকা বিটা-ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল কমাতে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি গাজর ডায়রিয়া উপশমে কার্যকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

‎বিশেষজ্ঞদের পরামর্শ, সবজির ভিটামিন অক্ষত রাখতে এগুলো বড় টুকরো করে কাটা উচিত এবং খাবারের ঠিক আগে সালাদ প্রস্তুত করা ভালো। সালাদে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ভিটামিন সি পাওয়া যায় এবং এক চামচ ভুট্টার তেল দিলে সবজির চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো ভালোভাবে শোষিত হয়। স্বাস্থ্য সচেতন যেকোনো মানুষের খাবারের তালিকায় তাই সালাদ থাকা উচিত প্রতিদিনই।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo