ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্তু সব ইলিশই যে পদ্মার, তা নয়। ভারত কিংবা মিয়ানমার থেকে আসা ইলিশও অনেক সময় পদ্মার ইলিশ বলে বিক্রি করা হচ্ছে। দেখতে অনেকটা একই রকম হওয়ায় ক্রেতারাও সহজে বুঝতে পারছেন না কোনটি আসল পদ্মার ইলিশ আর কোনটি অন্য এলাকার।
অভিযোগ রয়েছে, কম দামে কেনা এসব ইলিশ অনেক সময় চড়া দামে পদ্মার ইলিশ বলে বিক্রি করা হয়। ফলে স্বাভাবিকভাবেই ঠকছেন ক্রেতারা।
তবে একটু খেয়াল করলেই বাহ্যিক গঠন, চোখ, গায়ের রং ও স্বাদ-ঘ্রাণের কিছু পার্থক্য দেখে পদ্মার ইলিশ চেনা যায়। জেনে নিন চারটি সহজ উপায়।
মাছের গঠন ও আকৃতি দেখুন
পদ্মার ইলিশ সাধারণত তুলনামূলক খাটো হয়। তবে এর মাঝের অংশ বেশ গোলগাল, চওড়া ও ভরাট থাকে। পিঠের অংশ কিছুটা উঁচু এবং লেজের দিকও তুলনামূলক পুরু হয়।
অন্যদিকে গুজরাটের ভারুচ বা পশ্চিম উপকূল থেকে আসা ইলিশ সাধারণত লম্বাটে ও সরু প্রকৃতির। এদের পেট বা মাঝের অংশ নদীর ইলিশের মতো অতটা ভরাট দেখায় না।
তাই বাজারে ইলিশ কেনার সময় প্রথমেই মাছটির শরীরের গঠন ভালোভাবে দেখে নিতে পারেন।
চোখের দিকে তাকান
ইলিশ চেনার আরেকটি উপায় হলো মাছের চোখ দেখা।
টাটকা পদ্মার ইলিশের চোখ সাধারণত পরিষ্কার, স্বচ্ছ ও উজ্জ্বল দেখায়। অন্যদিকে গুজরাট থেকে আসা ইলিশ দীর্ঘ সময় বরফে থাকার কারণে চোখের চারপাশ কিছুটা কালচে লাল বা রক্তবর্ণ হতে পারে।
তাই মাছ কেনার আগে শুধু শরীরের রং নয়, চোখের অবস্থাও দেখে নেওয়া জরুরি।
গায়ের রং ও আঁশের উজ্জ্বলতা দেখুন
দুই ধরনের ইলিশের গায়ের রংই রুপালি। তবে উজ্জ্বলতায় পার্থক্য রয়েছে।
পদ্মার ইলিশের আঁশ সাধারণত বেশ চকচকে রুপালি হয়। আলো পড়লে পিঠের দিকে হালকা সোনালি বা বেগুনি আভার ঝিলিক দেখা যেতে পারে। শরীরের মাঝ বরাবর একটি হালকা লালচে রেখাও স্পষ্ট থাকে।
অন্যদিকে গুজরাটের ইলিশের গায়ে রুপালি ভাব থাকলেও পিঠের অংশ তুলনামূলক কালচে বা ধূসর দেখায়। নদীর তাজা ইলিশের মতো রুপালি-সোনালি উজ্জ্বলতা এতে সবসময় দেখা যায় না।
স্বাদ ও ঘ্রাণেও রয়েছে পার্থক্য
পদ্মার ইলিশের সবচেয়ে বড় আকর্ষণ এর স্বাদ ও ঘ্রাণ। নদীর মিষ্টি পানিতে বেড়ে ওঠার কারণে এই মাছের শরীরে প্রাকৃতিক তেলের পরিমাণ বেশি থাকে। ফলে রান্নার পর মাছ নরম ও তুলতুলে হয় এবং খাবারে আলাদা স্বাদ পাওয়া যায়।
রান্নার সময় পদ্মার ইলিশের বিশেষ ঘ্রাণও ছড়িয়ে পড়ে।
অন্যদিকে সামুদ্রিক পরিবেশে বেড়ে ওঠা গুজরাটের ইলিশ তুলনামূলক শক্ত হতে পারে। স্বাদও কিছুটা পানসে লাগতে পারে। রান্নার সময় পদ্মার ইলিশের মতো তীব্র ও পরিচিত ঘ্রাণও পাওয়া যায় না।
বাজারে ইলিশ কিনতে সতর্ক থাকুন
বাজারে ইলিশের চাহিদা বেশি থাকায় বিভিন্ন এলাকার মাছ একই নামে বিক্রির সুযোগ তৈরি হয়। দেখতে কাছাকাছি হওয়ায় শুধু বিক্রেতার কথায় নির্ভর না করে মাছটি ভালোভাবে দেখে নেওয়া উচিত।
মাছ কেনার সময় শরীরের গঠন, চোখ, আঁশের উজ্জ্বলতা এবং গায়ের রং—এই চারটি বিষয় খেয়াল করলে পদ্মার ইলিশ সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। আর রান্নার পর স্বাদ ও ঘ্রাণেও পার্থক্য বোঝা যায়।
তাই চড়া দাম দিয়ে ইলিশ কেনার আগে মাছটি আসলে কোন এলাকার, তা যতটা সম্ভব যাচাই করে নেওয়াই ভালো।
নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...
নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...
নিউজ ডেস্ক : দিনের শেষভাগে কাজের গতি কমে আসা খুব ...
লাইফস্টাইল ডেস্ক: লিভারের যত্নের কথা উঠলেই অনলাইনে নানা...
নিউজ ডেস্কঃ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ...

মন্তব্য (০)