ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পরেও মশা, মাছি অন্যান্য পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ হলে বাড়িতে কয়েকটি গাছ রোপণ করা যেতে পারে- যেগুলোর গন্ধ মশা, মাছি, পিঁপড়া বা অন্যান্য পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে।
পুদিনা পাতা
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই গাছটি বাড়ি থেকে পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে। পুদিনা পাতার শক্তিশালী শীতল গন্ধ পিঁপড়া, মাকড়সা কিংবা মশার মতো পোকামাকড়ের আনাগোনা কমাতে সাহায্য করে। একটি ছোট পাত্রে পুদিনা পাতা বসিয়ে এটি বাড়ির দরজা, জানালা অথবা বারান্দার কাছে রাখা যেতে পারে। পুদিনা পাতা এমন একটি গাছ যা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এছাড়া পুদিনা পাতার ছোট্ট একটি ডাল লাগালে তা থেকে খুব সহজেই আরও অনেক গাছ তৈরি হয়ে যায়।
গাঁদা গাছ
ছাদ বাগান হোক কিংবা বারান্দায় হলুদ ও কমলা রঙের গাঁদা ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই এই ফুলের একটি বিশেষ গন্ধও রয়েছে। কিছু ক্ষতিকর কীটপতঙ্গ আছে যারা গাঁদা গাছের গন্ধ পছন্দ করে না। বিশেষ করে বাড়িতে গাঁদা গাছ থাকলে তা সাদামাছি কিংবা গাছপালার ক্ষতি করে এমন কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। পর্যাপ্ত সূর্যের আলো পেলে গাঁদা গাছে প্রচুর ফুলও ফোটে।
তুলসী গাছ
ভারতীয়দের কাছে তুলসী গাছ দেবী রূপে পূজিত হয়। কমবেশি সবার বাড়িতেই এই গাছটি থাকে। পুজো করার পাশাপাশি তুলসী গাছ অনেকে স্বাস্থ্যের কথা ভেবেও রোপণ করেন। এই গাছের শক্তিশালী সুগন্ধ কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। তুলসীপাতায় যে প্রাকৃতিক তেলের গন্ধ থাকে তা মশা সহ অন্যান্য পোকামাকড় পছন্দ করে না। তুলসী গাছ বাড়ির উঠোন,বারান্দা বা জনালার কাছে রাখা যেতে পারে। এই গাছের জন্য সূর্যের আলো এবং জল খুবই জরুরি।
লেমন গ্রাস
বাড়িতে যদি মশার ব্যাপক উপদ্রব থাকে তাহলে লেমন গ্রাস লাগানো যেতে পারে। এই গাছের পাতা থেকে লেবুর মতো গন্ধ বের হয়, যা বাড়িতে মশা পোকামাকড়ের উৎপাত কমায়। বাড়িতে এই গাছ লাগানো হলে মশার উপদ্রব কমে। এই গাছ থেকে তৈরি সুগন্ধি তেল, মশা প্রতিরোধক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছটি বাড়ির বারান্দা কিংবা উঠোনে রোপণ করা যেতে পারে। লেমন গ্রাসের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।
ল্যাভেন্ডার গাছ
ল্যাভেন্ডারের সুন্দর সুগন্ধ আর বেগুনি রঙ এটিকে অন্য সমস্ত গাছের থেকে আলাদা করে তোলে। তবে ল্যাভেন্ডারের সুগন্ধ অনেক পোকামাকড় পছন্দ করে না। তাই বাড়িতে এই গাছ থাকলে এর গন্ধ পেয়েই মশা, মাছি কিংবা অন্যান্য পতঙ্গ দূরে চলে যায়। এই গাছটি বাড়ির বারান্দা জানালা অথবা প্রধান গেটের সামনে বসানো যেতে পারে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলো পছন্দ করে। তাই এই গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এসে পৌঁছায়। এছাড়া এই গাছের মাটির জল নিষ্কাশনের ভাল ব্যবস্থা থাকাও জরুরি।
নিউজ ডেস্ক : ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, ন...
নিউজ ডেস্ক : ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যা...
নিউজ ডেস্ক : মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্ক...
নিউজ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একট...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছ...

মন্তব্য (০)