• লাইফস্টাইল

শীতে পিঠ ও কোমর ব্যথা উপশমের ঘরোয়া উপায়

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতের সময় অনেকের পিঠ ও কোমরের ব্যথা বাড়তে দেখা যায়। তবে কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকার মেনে চললে এই যন্ত্রণা থেকে বেশ ভালোভাবে মুক্তি পাওয়া যায়। ঘরোয়া উপায়গুলো হলো—

> পিঠ বা কোমরের তীব্র ব্যথা কমাতে হট ও কোল্ড প্যাক বেশ উপকারী হতে পারে। ব্যথার স্থানে প্রথমে কোল্ড প্যাক ব্যবহার করলে ফোলাভাব ও ব্যথা কিছুটা কমে। এর দুই দিন পর একই স্থানে গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে হালকা সেঁক দিলে ব্যথা আরও উপশম হয়।

> এক বালতি হালকা গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর সেই পানি দিয়ে গোসল করুন। এটি ব্যাক পেন কমানোর পাশাপাশি স্নায়ুকে শান্ত করতেও সহায়তা করে।

> ব্যাক পেইন কমানোর অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত যোগব্যায়াম। বিশেষ করে ক্যাট পোজ খুবই উপকারী। পাশাপাশি বিগ টো পোজ (Big Toe Pose), ডলফিন পোজ (Dolphin Pose), লস্ট পোজ (Lost Pose) এবং আপওয়ার্ড ফেসিং বো পোজ (Upward Facing Bow Pose)—এসব আসন পিঠ ও কোমরের ব্যথা উপশমে অত্যন্ত সহায়ক।

> স্ট্রেচিং পেশি শিথিল করার এক অত্যন্ত কার্যকর উপায়। এটি শরীরের পেশিগুলোকে প্রসারিত ও নমনীয় করে, ফলে ব্যথা অনেকটাই কমে। পিঠ–কোমরের তীব্র যন্ত্রণায় ভোগা ব্যক্তিদের জন্য স্ট্রেচিং সত্যিই এক ধরনের ত্রাণকর্তা হিসেবে কাজ করতে পারে।

> প্রতিদিন সকালে পিঠ ও কোমরে সরিষা তেল মালিশ করা ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। তবে মালিশের পর অবশ্যই ঈষদুষ্ণ পানি (যার তাপমাত্রা হালকা গরম পানি) দিয়ে গোসল করা উচিত। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে পিঠের ব্যথা অনেকটাই কমে যায়।

> অ্যালোভেরার ঔষধি গুণ সবারই জানা। পিঠ ও কোমরে নিয়মিত অ্যালোভেরা জেল লাগালে এটি ব্যাক পেন কমাতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা জেল সেবন করাও ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর।

> কিছুটা রসুনের পেস্ট নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে কোমরে মালিশ করুন। এরপর সেই স্থানটি ঈষদুষ্ণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এছাড়া দৈনন্দিনভাবে ৩–৪ কোয়া রসুন সেবন করাও ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর।

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo